OgroPath হোম

OgroPath · ডেটা বিশ্লেষণ · ২০০০–২০২৫

২৫ বছরের ২,৪৪৭টি DGHS প্রশ্ন গুনে দেখলাম: কোন টপিক থেকে কতটা এসেছে, সংখ্যা ধরে।

১,০৩২প্রশ্ন এসেছে শীর্ষ ১৫টি টপিক থেকে — মোট ২,৪৪৭টির মধ্যে

ভিত্তি: ২৫টি আসল DGHS প্রশ্নপত্র (২০০০–২০২৫)। যে বছরে পরীক্ষা হয়নি সেই বছরের সারি এবং একই প্রশ্নের ডুপ্লিকেট সারি বাদ দেওয়া হয়েছে। নিচের সব সংখ্যা প্রশ্নের গোনা সংখ্যা — কোনো শতাংশ নয়।

২,৪৪৭
আসল প্রশ্ন গোনা
৭৬
টপিকে শ্রেণিবদ্ধ
২৬
বছরের ডেটা (২০০০–২৫)

যে ১৫টি টপিক সবচেয়ে বেশি আসে

প্রতিটি টপিকের পাশে ২৫ বছরের ঝোঁক (স্পার্কলাইন) — বছরে কতবার এসেছে।

সাজাও:
  1. ১২৪ বার

    জৈব রসায়ন

    Organic Chemistry

    রসায়ন
  2. ১০৮ বার

    শব্দভাণ্ডার

    Vocabulary

    ইংরেজি
  3. ৯৪ বার

    তড়িৎ ও চুম্বকত্ব

    Electricity & Magnetism

    পদার্থবিজ্ঞান
  4. ৭১ বার

    গতিবিদ্যা ও গতি

    Kinematics & Dynamics

    পদার্থবিজ্ঞান
  5. ৬৯ বার

    সমন্বয়: স্নায়ু ও হরমোন

    Coordination: Nervous & Endocrine

    জীববিজ্ঞান
  6. ৬৫ বার

    রক্ত ও সংবহন

    Blood & Circulation

    জীববিজ্ঞান
  7. ৬৩ বার

    পর্যায় সারণি ও মৌলের ধর্ম

    Periodic Table & Periodicity

    রসায়ন
  8. ৬৩ বার

    তাপ ও গ্যাসের সূত্র

    Heat & Thermodynamics

    পদার্থবিজ্ঞান
  9. ৫৯ বার

    উদ্ভিদ শারীরতত্ত্ব

    Plant Physiology

    জীববিজ্ঞান
  10. ১০৫৯ বার

    দৈনন্দিন ও শিল্প রসায়ন

    Everyday & Industrial Chemistry

    রসায়ন
  11. ১১৫৮ বার

    আধুনিক ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান

    Modern & Nuclear Physics

    পদার্থবিজ্ঞান
  12. ১২৫৬ বার

    আলোকবিজ্ঞান

    Optics

    পদার্থবিজ্ঞান
  13. ১৩৪৯ বার

    কোষ রসায়ন ও জৈব অণু

    Cell Chemistry / Biomolecules

    জীববিজ্ঞান
  14. ১৪৪৯ বার

    ইতিহাস, সভ্যতা ও ঐতিহ্য

    History, Civilization & Heritage

    সাধারণ জ্ঞান
  15. ১৫৪৫ বার

    পরিপাক ও শোষণ

    Digestion & Absorption

    জীববিজ্ঞান

বাকি ৬১টি টপিক এখনও দেখানো হয়নি

নাম আর মোবাইল নম্বর দিলে পুরো ৭৬টি টপিকের তালিকা খুলে যাবে — সঙ্গে ২০০০ থেকে ২০২৫, প্রতিটি টপিক কোন বছর কতবার এসেছে তার পুরো হিসাব।

কোনো টাকা লাগে না, পাসওয়ার্ডও না। এই ব্রাউজারে পরেরবার এলে তালিকাটা আপনা-আপনিই খোলা থাকবে।

প্রতিটি বিষয় কতটা কেন্দ্রীভূত

কিছু বিষয়ে অল্প কয়েকটা টপিকেই বেশিরভাগ প্রশ্ন — সেখানে ফোকাস করলে বেশি ফল।

জীববিজ্ঞান৭৭৫টি প্রশ্ন

শীর্ষ ৩ টপিক = ১৯৩টি প্রশ্ন (সমন্বয়: স্নায়ু ও হরমোন, রক্ত ও সংবহন, উদ্ভিদ শারীরতত্ত্ব)

রসায়ন৫৮১টি প্রশ্ন

শীর্ষ ৩ টপিক = ২৪৬টি প্রশ্ন (জৈব রসায়ন, পর্যায় সারণি ও মৌলের ধর্ম, দৈনন্দিন ও শিল্প রসায়ন)

পদার্থবিজ্ঞান৫০৭টি প্রশ্ন

শীর্ষ ৩ টপিক = ২২৮টি প্রশ্ন (তড়িৎ ও চুম্বকত্ব, গতিবিদ্যা ও গতি, তাপ ও গ্যাসের সূত্র)

ইংরেজি৩৫৩টি প্রশ্ন

শীর্ষ ৩ টপিক = ১৯৮টি প্রশ্ন (শব্দভাণ্ডার, পদ প্রকরণ, প্রিপজিশন)

সাধারণ জ্ঞান২২৭টি প্রশ্ন

শীর্ষ ৩ টপিক = ১২৭টি প্রশ্ন (ইতিহাস, সভ্যতা ও ঐতিহ্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী)

সাম্প্রতিক বছরগুলোতে যেসব টপিকের ঝোঁক বাড়ছে

শেষ ৫ বছরে (২০২১–২৫) আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। এটা অতীতের ঝোঁক — নিশ্চয়তা নয়।

মুক্তিযুদ্ধ

সাধারণ জ্ঞান · শেষ ৫ বছরে গড়ে ৩.৪ বার/বছর

রোগ, স্বাস্থ্য ও শারীরতত্ত্ব (সাধারণ)

জীববিজ্ঞান · শেষ ৫ বছরে গড়ে ২.৮ বার/বছর

পদ প্রকরণ

ইংরেজি · শেষ ৫ বছরে গড়ে ৫.০ বার/বছর

এসিড-ক্ষার ও আয়নিক সাম্য

রসায়ন · শেষ ৫ বছরে গড়ে ২.৬ বার/বছর

জিনতত্ত্ব ও বায়োটেকনোলজি

জীববিজ্ঞান · শেষ ৫ বছরে গড়ে ২.৮ বার/বছর

⚠️ আমরা কখনও বলি না “এই টপিক এবারই আসবে” বা “ওই টপিক বাদ দাও”। কম-ফ্রিকোয়েন্সি টপিকও পরীক্ষায় আসতে পারে। এটা শুধু সম্ভাব্যতা — কোথায় সময় দিলে বেশি ফল, সেটা বোঝায়।

যেসব টপিকে প্রশ্ন সবচেয়ে বেশি প্যাঁচানো

“ট্র্যাপ ঘনত্ব” = ঐ টপিকের কত শতাংশ প্রশ্নে অপশনগুলো ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দেওয়া।

ভয়েস ও ন্যারেশন (ইংরেজি)১০০%
টেন্স (ইংরেজি)৯৭%
অনুবাদ (ইংরেজি)৯৭%
রাসায়নিক বন্ধন (রসায়ন)৯২%
এসিড-ক্ষার ও আয়নিক সাম্য (রসায়ন)৮৯%
বাক্য সংশোধন (ইংরেজি)৮৯%

পদ্ধতি ও সীমাবদ্ধতা

  • • ২০০০–২০২৫ সালের সংগৃহীত DGHS প্রশ্ন থেকে ২,৪৪৭টি প্রশ্নকে ৭৬টি টপিকে শ্রেণিবদ্ধ করা হয়েছে। কয়েকটি প্রশ্ন এখনও শ্রেণিবদ্ধ হয়নি, তাই প্রকৃত মোট এর চেয়ে কিছুটা বেশি।
  • • টপিকের নাম ও সীমানা আমাদের নিজস্ব taxonomy অনুযায়ী — অন্য কেউ ভাগ করলে সামান্য ভিন্ন হতে পারে।
  • • “ট্র্যাপ ঘনত্ব” এসেছে আমাদের প্রশ্ন-ব্যাংকে চিহ্নিত tricky ফ্ল্যাগ থেকে (স্ন্যাপশট ২০২৬-০৭)। এটা একটা রায়, নিখুঁত পরিমাপ নয়।
  • • ফ্রিকোয়েন্সি মানে সম্ভাব্যতা, নিশ্চয়তা নয়। পুরনো বছরের সিলেবাস পরিবর্তনও ঝোঁক বদলাতে পারে।