← সব পদ

কমিউনিটি · পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

ক্যাম্পাস অ্যাম্বাসেডর

নিজের কলেজে বা কোচিংয়ে OgroPath-এর কথা বলবেন, আর শিক্ষার্থীরা কী ভাবছে সেটা আমাদের জানাবেন।

আবেদন করুন

কাজটা আসলে কী

একজন শিক্ষার্থী বিজ্ঞাপনের চেয়ে বন্ধুর কথা বেশি বিশ্বাস করে। আপনি সেই বন্ধু, তবে সৎ বন্ধু: যেটা কাজের সেটাই বলবেন, যেটা নেই সেটা বাড়িয়ে বলবেন না।

আপনার মতামতও আমাদের কাছে সমান জরুরি। আপনার ক্লাসের শিক্ষার্থীরা কোথায় আটকে যাচ্ছে, অ্যাপের কোন জায়গা বুঝতে পারছে না, সেটা সবার আগে আপনিই শুনবেন।

একটা সাধারণ সপ্তাহে যা করবেন

  • →সহপাঠীদের OgroPath-এর ফ্রি ডায়াগনস্টিক দেখানো, চাইলে পাশে বসে প্রথমবার করিয়ে দেওয়া
  • →কলেজের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মাঝে মাঝে কাজের টিপস শেয়ার করা, স্প্যাম না
  • →সপ্তাহে একবার ছোট একটা মেসেজে জানানো: কে কী বলল, কোথায় সমস্যা হলো
  • →আপনার জন্য আলাদা একটা লিংক থাকবে, যাতে দেখা যায় আপনার মাধ্যমে কতজন এল

তিন মাসে যা শিখবেন

  • ★মানুষের সামনে গুছিয়ে কথা বলা আর কাউকে কিছু বোঝানো
  • ★মানুষের মতামত এমনভাবে লেখা, যেটা দেখে প্রোডাক্ট বদলানো যায়
  • ★একটা স্টার্টআপ ভেতর থেকে কীভাবে চলে, সেটা কাছ থেকে দেখা

যা লাগবেই

  • ●এইচএসসি দিচ্ছেন বা দিয়েছেন, অথবা এখন মেডিকেল ভর্তির প্রস্তুতি নিচ্ছেন
  • ●ক্লাসে বা কোচিংয়ে মানুষ আপনাকে চেনে, আর কথা বলতে আপনি স্বচ্ছন্দ
  • ●অন্যকে বলার আগে নিজে OgroPath ব্যবহার করে দেখবেন

থাকলে ভালো, না থাকলেও চলবে

  • ○কোনো ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করেছেন

পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

ইন্টার্নশিপ কীভাবে চলবে

  • ✓শুরুতেই সোজা কথা: এই ইন্টার্নশিপে বেতন নেই। তিন মাস আপনি আমাদের সাথে সত্যিকারের কাজ করবেন, আর কাজ করতে করতে শিখবেন।
  • ✓পুরো কাজ অনলাইনে, বাসা থেকে। ক্লাস আর পড়াশোনা ঠিক রেখেই করা যায়।
  • ✓পরীক্ষার সপ্তাহে কাজ কম করতে চাইলে আগে জানিয়ে দিলেই হবে।
  • ✓তিন মাস পর কাজ ভালো হলে আর আপনার আগ্রহ থাকলে বেতনসহ ফুল-টাইম কাজের কথা হতে পারে। এটা কথা দেওয়া না, একটা সুযোগ।
  • ✓ইন্টার্নশিপ শেষ করলে সার্টিফিকেট পাবেন। কাজ ভালো হলে রেকমেন্ডেশন লেটারও দেব।
  • ✓আপনার প্রতিটা কাজ টিমের কেউ দেখবে আর মতামত দেবে। একা ছেড়ে দেওয়া হবে না।

সময়: সপ্তাহে ৪–৬ ঘণ্টা, কখন করবেন সেটা আপনার ঠিক করা

বাছাই কীভাবে হবে

  1. 1

    আবেদন পাঠান

    নিচের ফর্মটা পূরণ করুন। প্রতিটা আবেদন আমরা নিজেরা পড়ি।

  2. 2

    ছোট একটা কাজ

    আবেদন পছন্দ হলে একটা ছোট কাজ পাঠাব। কী ধরনের কাজ, সেটা নিচে লেখা আছে।

    এই পদের ছোট কাজ: OgroPath-এর ফ্রি ডায়াগনস্টিক নিজে একবার দিয়ে দেখবেন। তারপর ৫–৬ লাইনে লিখবেন: কী ভালো লাগল, কী খারাপ লাগল, আর এক বন্ধুকে এটা কীভাবে বোঝাবেন।

  3. 3

    ২০–৩০ মিনিট কথা

    অনলাইনে একটা সাধারণ আলাপ। কোনো ইন্টারভিউ বোর্ড না, কঠিন প্রশ্নও না।

  4. 4

    ফল জানানো

    যাদের নিচ্ছি, তাদের সাথে শুরুর দিন ঠিক করব। যাদের এবার নেওয়া হলো না, তাদেরও জানানোর চেষ্টা করব।

আবেদন করুন

CV আপলোড করতে হবে না। Google Drive-এ রেখে লিংকটা দিন, আর শেয়ার সেটিং “Anyone with the link can view” করে দিন।

0 / ১৫০০ · অন্তত ৫০ অক্ষর