পার্টনারশিপ

শিক্ষার্থীদের পাশে একসঙ্গে

মেডিকেল ভর্তির প্রস্তুতি যেন শুধু বড় শহরের সুযোগ না হয় — সেজন্য আমরা প্রতিষ্ঠান ও মানুষের সঙ্গে কাজ করতে চাই। কীভাবে একসঙ্গে কাজ করতে পারি, নিচে দেখুন।

স্কুল ও কলেজ

আপনার শিক্ষার্থীরা বিনামূল্যে ডায়াগনস্টিক দিয়ে নিজের দুর্বল টপিক জানতে পারে। শিক্ষকদের জন্য শ্রেণিভিত্তিক সারসংক্ষেপ নিয়ে একসঙ্গে ভাবতে চাই।

কোচিং সেন্টার

আপনার ক্লাসের পাশাপাশি অনুশীলন ও মক টেস্টের জন্য আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার — কীভাবে মানানসই হয়, তা আলোচনা করে ঠিক করতে চাই।

এনজিও ও উন্নয়ন সংস্থা

দূরের বা সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের কাছে মানসম্মত প্রস্তুতির সুযোগ পৌঁছে দিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

বিনিয়োগকারী

আমরা শুরুর পর্যায়ের একটি এডটেক উদ্যোগ। বিনিয়োগ, পরামর্শ বা মেন্টরশিপ নিয়ে কথা বলতে চাইলে নিচের ফর্মে লিখুন — আমরা যোগাযোগ করব।

যোগাযোগ করুন

আপনার প্রস্তাব বা প্রশ্ন লিখুন। আমরা পড়ে উত্তর দেব।

ইমেইল বা মোবাইল — অন্তত একটি দিন।