ক্যারিয়ার

মেডিকেল ভর্তির প্রস্তুতি আরেকটু সহজ করতে চান? আমাদের সাথে কাজ করুন

OgroPath ছোট একটা দল। আমরা এমন একটা টুল বানাচ্ছি, যেটা দিয়ে একজন শিক্ষার্থী বুঝতে পারে সে কোথায় দুর্বল, আর নিজের গতিতে এগোতে পারে। কাজ অনেক, হাত কম। তাই কয়েকজন ইন্টার্ন খুঁজছি।

নিচে প্রতিটা পদের ছোট বিবরণ আছে। কাজটা আসলে কী, সপ্তাহে কী করতে হবে, বাছাই কীভাবে হবে, সব জানতে পদের নামে ক্লিক করুন।

পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

ইন্টার্নশিপ কীভাবে চলবে

  • ✓শুরুতেই সোজা কথা: এই ইন্টার্নশিপে বেতন নেই। তিন মাস আপনি আমাদের সাথে সত্যিকারের কাজ করবেন, আর কাজ করতে করতে শিখবেন।
  • ✓পুরো কাজ অনলাইনে, বাসা থেকে। ক্লাস আর পড়াশোনা ঠিক রেখেই করা যায়।
  • ✓পরীক্ষার সপ্তাহে কাজ কম করতে চাইলে আগে জানিয়ে দিলেই হবে।
  • ✓তিন মাস পর কাজ ভালো হলে আর আপনার আগ্রহ থাকলে বেতনসহ ফুল-টাইম কাজের কথা হতে পারে। এটা কথা দেওয়া না, একটা সুযোগ।
  • ✓ইন্টার্নশিপ শেষ করলে সার্টিফিকেট পাবেন। কাজ ভালো হলে রেকমেন্ডেশন লেটারও দেব।
  • ✓আপনার প্রতিটা কাজ টিমের কেউ দেখবে আর মতামত দেবে। একা ছেড়ে দেওয়া হবে না।

সময়: সপ্তাহে ১০–১২ ঘণ্টা, কখন করবেন সেটা আপনার ঠিক করা

কনটেন্ট · পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

কনটেন্ট ইন্টার্ন: জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান

প্রশ্নের উত্তর আর ব্যাখ্যা পাঠ্যবই মিলিয়ে দেখবেন। যেখানে ব্যাখ্যা পড়ে বোঝা যায় না, সেটা সহজ করে নতুন করে লিখবেন।

বিস্তারিত পড়ুন ও আবেদন করুন →

মার্কেটিং · পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

মার্কেটিং ও কমিউনিটি ইন্টার্ন

ফেসবুকে আর শিক্ষার্থীদের গ্রুপে OgroPath-এর কথা পৌঁছে দেবেন, আর কোন পোস্ট আসলে কাজ করছে সেটা মেপে দেখবেন।

বিস্তারিত পড়ুন ও আবেদন করুন →

ইঞ্জিনিয়ারিং · পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

সফটওয়্যার ইন্টার্ন

আমাদের ওয়েব অ্যাপে ছোট ফিচার বানাবেন আর বাগ ঠিক করবেন। আপনার কোড সত্যিকারের প্রোডাক্টে যাবে।

বিস্তারিত পড়ুন ও আবেদন করুন →

কমিউনিটি · পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

ক্যাম্পাস অ্যাম্বাসেডর

নিজের কলেজে বা কোচিংয়ে OgroPath-এর কথা বলবেন, আর শিক্ষার্থীরা কী ভাবছে সেটা আমাদের জানাবেন।

বিস্তারিত পড়ুন ও আবেদন করুন →

আবেদন করুন

CV আপলোড করতে হবে না। Google Drive-এ রেখে লিংকটা দিন, আর শেয়ার সেটিং “Anyone with the link can view” করে দিন।

0 / ১৫০০ · অন্তত ৫০ অক্ষর