← সব পদ

কনটেন্ট · পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

কনটেন্ট ইন্টার্ন: জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান

প্রশ্নের উত্তর আর ব্যাখ্যা পাঠ্যবই মিলিয়ে দেখবেন। যেখানে ব্যাখ্যা পড়ে বোঝা যায় না, সেটা সহজ করে নতুন করে লিখবেন।

আবেদন করুন

কাজটা আসলে কী

আমাদের প্রশ্নব্যাংকে ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত DGHS মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে। প্রতিটা প্রশ্নের সাথে একটা ব্যাখ্যা থাকে, আর প্রতিটা ভুল অপশনের পাশে লেখা থাকে সেটা কেন ভুল।

ভাবুন, একজন শিক্ষার্থী রাত এগারোটায় একা পড়ছে, একটা প্রশ্ন ভুল করল। ওই মুহূর্তে ব্যাখ্যাটাই তার শিক্ষক। ব্যাখ্যা ভুল হলে বা ঘুরিয়ে লেখা হলে সে আরও গুলিয়ে ফেলে। এই জায়গাটা ঠিক রাখাই আপনার কাজ।

একটা সাধারণ সপ্তাহে যা করবেন

  • →নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর আর ব্যাখ্যা পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে দেখা (শুরুতে অল্প, হাত বসে গেলে বাড়বে)
  • →যে ব্যাখ্যা একবার পড়ে বোঝা যায় না, সেটা এমনভাবে লেখা যেন একজন এইচএসসি শিক্ষার্থী প্রথমবারেই ধরতে পারে
  • →শিক্ষার্থীরা কোনো প্রশ্নে ভুল রিপোর্ট করলে সেটা দেখা: সত্যিই ভুল, নাকি শিক্ষার্থী ভুল বুঝেছে
  • →কোনো উত্তর নিয়ে সন্দেহ থাকলে আন্দাজে না বসিয়ে বইয়ের রেফারেন্সসহ নোট রাখা
  • →সপ্তাহে একবার টিমের সাথে ৩০–৪০ মিনিটের অনলাইন মিটিং

তিন মাসে যা শিখবেন

  • ★একটা উত্তর কেন ঠিক, সেটা প্রমাণসহ দাঁড় করানো
  • ★কঠিন জিনিস সহজ বাংলায় লেখা। পরে পড়ানো, লেখালেখি বা যেকোনো কাজে এটা কাজে দেবে
  • ★বড় একটা প্রশ্নব্যাংক কীভাবে ঠিক রাখা হয়, ভুল কীভাবে ধরা আর ট্র্যাক করা হয়
  • ★রিমোট টিমে নিজের কাজ নিজে গুছিয়ে সময়মতো জমা দেওয়া

যা লাগবেই

  • ●MBBS বা BDS পড়ছেন, অথবা সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছেন
  • ●জীববিজ্ঞান, রসায়ন বা পদার্থবিজ্ঞানের অন্তত একটায় আপনি শক্ত
  • ●বাংলায় সহজ করে লিখতে পারেন, বন্ধুকে যেভাবে বোঝান সেভাবে
  • ●নিশ্চিত না হয়ে কিছু লেখেন না

থাকলে ভালো, না থাকলেও চলবে

  • ○টিউশনি করান বা কোচিংয়ে পড়িয়েছেন
  • ○Google Sheets-এ কাজ করতে স্বচ্ছন্দ

পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই

ইন্টার্নশিপ কীভাবে চলবে

  • ✓শুরুতেই সোজা কথা: এই ইন্টার্নশিপে বেতন নেই। তিন মাস আপনি আমাদের সাথে সত্যিকারের কাজ করবেন, আর কাজ করতে করতে শিখবেন।
  • ✓পুরো কাজ অনলাইনে, বাসা থেকে। ক্লাস আর পড়াশোনা ঠিক রেখেই করা যায়।
  • ✓পরীক্ষার সপ্তাহে কাজ কম করতে চাইলে আগে জানিয়ে দিলেই হবে।
  • ✓তিন মাস পর কাজ ভালো হলে আর আপনার আগ্রহ থাকলে বেতনসহ ফুল-টাইম কাজের কথা হতে পারে। এটা কথা দেওয়া না, একটা সুযোগ।
  • ✓ইন্টার্নশিপ শেষ করলে সার্টিফিকেট পাবেন। কাজ ভালো হলে রেকমেন্ডেশন লেটারও দেব।
  • ✓আপনার প্রতিটা কাজ টিমের কেউ দেখবে আর মতামত দেবে। একা ছেড়ে দেওয়া হবে না।

সময়: সপ্তাহে ১০–১২ ঘণ্টা, কখন করবেন সেটা আপনার ঠিক করা

বাছাই কীভাবে হবে

  1. 1

    আবেদন পাঠান

    নিচের ফর্মটা পূরণ করুন। প্রতিটা আবেদন আমরা নিজেরা পড়ি।

  2. 2

    ছোট একটা কাজ

    আবেদন পছন্দ হলে একটা ছোট কাজ পাঠাব। কী ধরনের কাজ, সেটা নিচে লেখা আছে।

    এই পদের ছোট কাজ: আমাদের প্রশ্নব্যাংক থেকে ৩টা প্রশ্ন আর তাদের ব্যাখ্যা পাঠাব। আপনি দেখবেন কোথাও ভুল বা অস্পষ্টতা আছে কি না, আর একটা ব্যাখ্যা নিজের ভাষায় আবার লিখবেন। এক ঘণ্টার মতো লাগবে।

  3. 3

    ২০–৩০ মিনিট কথা

    অনলাইনে একটা সাধারণ আলাপ। কোনো ইন্টারভিউ বোর্ড না, কঠিন প্রশ্নও না।

  4. 4

    ফল জানানো

    যাদের নিচ্ছি, তাদের সাথে শুরুর দিন ঠিক করব। যাদের এবার নেওয়া হলো না, তাদেরও জানানোর চেষ্টা করব।

আবেদন করুন

CV আপলোড করতে হবে না। Google Drive-এ রেখে লিংকটা দিন, আর শেয়ার সেটিং “Anyone with the link can view” করে দিন।

0 / ১৫০০ · অন্তত ৫০ অক্ষর