ইঞ্জিনিয়ারিং · পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই
সফটওয়্যার ইন্টার্ন
আমাদের ওয়েব অ্যাপে ছোট ফিচার বানাবেন আর বাগ ঠিক করবেন। আপনার কোড সত্যিকারের প্রোডাক্টে যাবে।
আবেদন করুনকাজটা আসলে কী
OgroPath একটা Next.js অ্যাপ। ডেটা থাকে Supabase (Postgres)-এ, আর সাইট চলে Vercel-এ। শিক্ষার্থীরা এখানে প্র্যাকটিস করে, মক টেস্ট দেয়, আর দেখে কোন টপিকে তারা দুর্বল।
আমরা ধরে নিই একজন শিক্ষার্থী সাধারণ একটা অ্যান্ড্রয়েড ফোনে, মোবাইল ডেটায় অ্যাপটা খুলবে। তাই এখানে “আমার ল্যাপটপে তো চলছে” বললে হয় না।
একটা সাধারণ সপ্তাহে যা করবেন
- →পরিষ্কার করে লেখা ছোট টাস্ক নিয়ে কাজ। শুরুতে বাগ-ফিক্স, তারপর ছোট ফিচার
- →নিজের ব্রাঞ্চে কাজ করে Pull Request দেওয়া, রিভিউয়ের কমেন্ট ধরে ঠিক করা
- →ফোনের ছোট স্ক্রিনে নিজের কাজ চালিয়ে দেখা
- →আটকে গেলে প্রশ্ন করা। দুই দিন চুপচাপ আটকে থাকার চেয়ে এটা অনেক ভালো
তিন মাসে যা শিখবেন
- ★Next.js App Router, TypeScript আর Postgres দিয়ে একটা চালু প্রোডাক্টে কাজ
- ★কোড রিভিউ নেওয়া, আর পরে নিজেও দেওয়া
- ★বড় কাজকে ছোট ছোট ধাপে ভেঙে জমা দেওয়া
- ★ডেটাবেস কোয়েরি আর AI কলের খরচ মাথায় রেখে কোড লেখা
যা লাগবেই
- ●JavaScript বা TypeScript দিয়ে নিজে কিছু বানিয়েছেন, শুধু টিউটোরিয়াল দেখে কপি না
- ●React-এর বেসিক জানেন: component, state, props
- ●Git দিয়ে কাজ করেছেন
- ●দেখানোর মতো একটা লিংক আছে: GitHub, চালু সাইট বা প্রজেক্ট
থাকলে ভালো, না থাকলেও চলবে
- ○Next.js বা Tailwind ব্যবহার করেছেন
- ○SQL লিখতে পারেন
- ○আপনার বানানো কিছু সত্যিকারের মানুষ ব্যবহার করেছে
পার্ট-টাইম · রিমোট · ৩ মাস · বেতন নেই
ইন্টার্নশিপ কীভাবে চলবে
- ✓শুরুতেই সোজা কথা: এই ইন্টার্নশিপে বেতন নেই। তিন মাস আপনি আমাদের সাথে সত্যিকারের কাজ করবেন, আর কাজ করতে করতে শিখবেন।
- ✓পুরো কাজ অনলাইনে, বাসা থেকে। ক্লাস আর পড়াশোনা ঠিক রেখেই করা যায়।
- ✓পরীক্ষার সপ্তাহে কাজ কম করতে চাইলে আগে জানিয়ে দিলেই হবে।
- ✓তিন মাস পর কাজ ভালো হলে আর আপনার আগ্রহ থাকলে বেতনসহ ফুল-টাইম কাজের কথা হতে পারে। এটা কথা দেওয়া না, একটা সুযোগ।
- ✓ইন্টার্নশিপ শেষ করলে সার্টিফিকেট পাবেন। কাজ ভালো হলে রেকমেন্ডেশন লেটারও দেব।
- ✓আপনার প্রতিটা কাজ টিমের কেউ দেখবে আর মতামত দেবে। একা ছেড়ে দেওয়া হবে না।
সময়: সপ্তাহে ১০–১২ ঘণ্টা, কখন করবেন সেটা আপনার ঠিক করা
বাছাই কীভাবে হবে
- 1
আবেদন পাঠান
নিচের ফর্মটা পূরণ করুন। প্রতিটা আবেদন আমরা নিজেরা পড়ি।
- 2
ছোট একটা কাজ
আবেদন পছন্দ হলে একটা ছোট কাজ পাঠাব। কী ধরনের কাজ, সেটা নিচে লেখা আছে।
এই পদের ছোট কাজ: একটা ছোট টাস্ক পাঠাব, যেমন একটা সাধারণ পেজ বা কম্পোনেন্ট বানানো। ২–৩ ঘণ্টার কাজ। তারপর কলে কোডটা আমাদের বুঝিয়ে বলবেন। AI টুল ব্যবহার করতে পারেন, কিন্তু প্রতিটা লাইন কেন আছে সেটা আপনাকে বলতে পারতে হবে।
- 3
২০–৩০ মিনিট কথা
অনলাইনে একটা সাধারণ আলাপ। কোনো ইন্টারভিউ বোর্ড না, কঠিন প্রশ্নও না।
- 4
ফল জানানো
যাদের নিচ্ছি, তাদের সাথে শুরুর দিন ঠিক করব। যাদের এবার নেওয়া হলো না, তাদেরও জানানোর চেষ্টা করব।
আবেদন করুন
CV আপলোড করতে হবে না। Google Drive-এ রেখে লিংকটা দিন, আর শেয়ার সেটিং “Anyone with the link can view” করে দিন।