ব্যবহারের শর্ত

কয়েকটা সহজ নিয়ম

অগ্রপথ ব্যবহার করলে এই নিয়মগুলো মেনে নিচ্ছ বলে ধরে নিই। ছোট করে লিখেছি, যাতে এক মিনিটে পড়া যায়।

অগ্রপথ কী

অগ্রপথ মেডিকেল ভর্তি প্রস্তুতির একটা টুল। তোমার ভুল ধরে প্রতিদিনের পরিকল্পনা বানিয়ে দেয়।

এটা তোমার পড়ার সহায়ক। ভর্তির ফলাফল কেউ আগে থেকে বলে দিতে পারে না, আমরাও দিই না।

ব্যবহারের নিয়ম

নিজের নামে, নিজের নম্বর দিয়ে ব্যবহার করো। অন্যের তথ্য দিয়ো না।

প্রশ্ন বা উত্তর কপি করে অন্য কোথাও বিক্রি করা যাবে না।

সাইটের কোনো ক্ষতি হয়, এমন কিছু করা যাবে না।

উত্তর আর ব্যাখ্যা

প্রশ্ন করো-র উত্তর এআই বানায়। বেশির ভাগ সময় ঠিক থাকে, তবু ভুল হতে পারে। জরুরি কিছু পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নিয়ো।

ফ্রি আর পরিবর্তন

এই ব্যাচে অগ্রপথ ফ্রি। পরে কিছু বদলালে আগে জানাব।

নিয়মগুলো বদলাতে পারে। বদলালে এই পাতায় নতুন তারিখ লেখা থাকবে।

যোগাযোগ

contact.ogropath@gmail.com

শেষ হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬